সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

চিন্তাশীল আলেমদের সঙ্গে মতবিনিময় করলেন মুফতি ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেড় শতাধিক চিন্তাশীল আলেমদের সঙ্গে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় দেড় শতাধিক আলেমদের মধ্যে রাজধানীর উল্লেখযোগ্য মসজিদের খতিব, মাদরাসার পরিচালক, মুহাদ্দিস, আলেম সাংবাদিক, লেখক, গবেষক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন,  ইসলামী আন্দোলন বিশেষ কোন গোষ্ঠীর দল নয়, এটি সকল ইসলামপ্রিয় মানুষের সংগঠন। আমরা চাই সকল সেক্টরের মানুষের মতামত নিয়ে আগামী দিনে দেশ এবং জাতির জন্য ভালো কিছু উপহার দিতে। এজন্য তিনি তরুণ ওলামায়ে কেরামের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা এবং পরামর্শসহ গঠনমূলক সমালোচনা কামনা করেন।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, যুব নেতা মুফতী হোসাইন মোহাম্মদ কাওছার বাঙালি, মুফতী মানসুর আহমদ সাকী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ