সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫ জেলায় জেলায় ভুয়া কমিটি, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ, আলোচনায় পুশইন ও সীমান্ত-হত্যা ইস্যু ফিলিস্তিনি এক গবেষকের চোখে ইরানের সাম্প্রতিক ভূমিকা চালু হচ্ছে শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

শেকৃবির হল থেকে গাঁজাসহ বহিরাগত যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব সিরাজউদ্দৌলা হল থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে শেরেবাংলানগর থানায় সোপর্দ করা হয়েছে।

প্রশাসন জানায়, আটক যুবক শেকৃবির ৭৬তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুরানের আশ্রয়ে তার রুমে অবস্থান করছিলেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী বলে পরিচিত তুরান মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইছাক গণমাধ্যমকে বলেন, গোপন সূত্রে জানতে পারি, নবাব সিরাজউদ্দৌলা হলের ৭০৩ নম্বর রুমে মাদকদ্রব্য আছে। সেখানে মাদক বেচাকেনা হয়—এমন তথ্য আগেও পেয়েছি। সোমবার দুপুর দেড়টায় ওই রুমে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমান (৩৪) নামের এক বহিরাগত যুবককে গাঁজাসহ আটক করা হয়।

হাবিবুর জানান, তিনি তুরানের মামাতো ভাই। দুই মাস ধরে তিনি তুরানের রুমে থাকছেন।

হলের বেশ কয়েকজন আবাসিক শিক্ষার্থী ও নিরাপত্তাকর্মী জানান, তুরান ২০১৭ সাল থেকে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় গাঁজা ও ইয়াবার কারবার করে আসছেন। আগে সরাসরি তুরান এসব বেচাকেনা করলেও মাস দেড়েক আগে কৌশল বদলান। এখন হাবিবুরের সহযোগিতায় এসব করছেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইছাক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসাইন জানিয়েছেন, অবৈধভাবে বহিরাগতকে কেন হলে রাখল—এ বিষয়ে তুরানকে জবাবদিহির আওতায় আনা হবে। জবাব যৌক্তিক না হলে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ