মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ট্রেন দুর্ঘটনার জন্য তূর্ণার চালক-গার্ডই দায়ী: তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পর্যায়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক, সহকারী চালক ও গার্ডকে দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তূর্ণা নিশীথা সব ধরনের সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢোকে। এরপর উদয়নের ১১ ও ১২ নম্বর বগিতে আঘাত করে।

গতকাল রোববার (১৭ নভেম্বর) তদন্ত প্রতিবেদন রেলওয়ে মহাপরিচালককে দেওয়ার পর তা রেলওয়ে সচিব বরাবর পাঠানো হয়। রেলের বিভাগীয় প্রধান ও পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি দল তদন্ত প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে ১৬ জন যাত্রী নিহত ও ৫৭ জন যাত্রী আহত হওয়ার কথা উল্লেখ্য করা হয়। প্রতিবেদনে ক্ষতির পরিমাণ তুলে ধরে বলা হয়, দুর্ঘটনায় রেলওয়ের ক্ষতি হয়েছে প্রায় ৩৮ লাখ।

এর মধ্যে ২০ লাখ ৬২ হাজার ৩৮০ টাকা ক্যারেজ ও ওয়াগন বিভাগের। বাকি ১৭ লাখ টাকা লোকো বিভাগের এবং ২০ হাজার ৯০০ টাকা প্রকৌশল বিভাগের ক্ষতি হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের চালক যদি অনুকূলে থাকা সবগুলো লাল সংকেত মেনে চলতো তাহলে এ দুর্ঘটনা ঘটতো না। ট্রেনের গার্ড তার দায়িত্ব ঠিকমতো পালন করলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনের আউটারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা-নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ১৬ জন যাত্রী নিহত এবং শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে চারটি এবং জেলা প্রশাসন থেকে একটি মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ