মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

১০ বছরে ৬ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুতের দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিগত ১০ বছরে ৬ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

এরমধ্যে ২০১১ সালে দুই বার এবং ২০১২, ২০১৪, ২০১৫ এবং ২০১৭ সালে একবার করে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে গোলাম মোহাম্মদ সিরাজের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, বিগত ২০১৭-১৮ অর্থবছরে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ছিল ৬ দশমিক ২৫ টাকা এবং গড় বাল্ক বিক্রয় ছিল ৪ দশমিক ৮২ টাকা। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় কিছুটা হ্রাস পেলেও বিক্রয়মূল্যের চেয়ে উৎপাদন ব্যয় অনেক বেশি।

২০১৮-১৯ অর্থবছরে বিদ্যুতের উৎপাদন ও বিক্রয়মূল্যের মধ্যে অসামঞ্জস্যতার কারণে সরকার বিদ্যুৎখাতে প্রায় সাত হাজার ৯৬৬ কোটি টাকা বাজেটারি সার্পোট দিয়েছে। ফলে বিদ্যুতের মূল্য কমানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।

প্রতিমন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন সময়ে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা প্রায় সাড়ে ১২ হাজার মেগাওয়াট হতে ১৩ হাজার মেগাওয়াট।

এর বিপরীতে বর্তমানে মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানিসহ ২২ হাজার ৫৬২ মেগাওয়াট। এ উৎপাদন ক্ষমতার বিপরীতে দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে মোট ১৫ হাজার ৯৩৫ মেগাওয়াট ক্ষমতার ৪৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৯ হতে ২০২৭ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া ৩ হাজার ২৭৭ মেগাওয়াট ক্ষমতার ১৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের চুক্তি সাক্ষর প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২১ হতে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

অন্যদিকে ১ হাজার ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০২১ সাল হতে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

এছাড়াও ১৯ হাজার ৫০০ মেগাওয়াট ক্ষমতার ১৭টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। এনিয়ে মোট ৮৭টি কেন্দ্র হতে ৩৯ হাজার ৮৬২ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি আরও জানান, এছাড়াও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে ভারতের ২টি স্থান থেকে ২ হাজার ৮৩৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ আমদানি কার্যক্রম অব্যহত রয়েছে, যা ২০২১ সাল হতে ২০২২ সালের মধ্যে চালু হবে।

বর্তমানে (২০১৮-১৯ অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় ৬ দশমিক ০১ টাকা।

বর্তমান আওয়ামী লীগ সরকার সবার জন্য বিদ্যুৎ সুবিধা এবং ভবিষ্যতে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির মহাপরিকল্পনা নিয়েছে।

বিভিন্ন মেয়াদে ৮৭টি নতুন কেন্দ্র হতে ৩৯ হাজার ৮৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ