মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

শ্রমিক লীগের সভাপতি মন্টু, সম্পাদক খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক কে এম আজম খসরু নির্বাচিত হয়েছেন।শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের ১১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। এর আগে সভাপতি পদে সাতজন এবং সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করা হয়।

সভাপতির দায়িত্ব পাওয়া ফজলুল হক মন্টু শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া কে এম আজম খসরু সদ্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক ছিলেন।

সংগঠনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ। তিনি ছিলেন সদ্য বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি।

প্রায় আট বছর পর শ্র‌মিক লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলন হয় সর্বশেষ ২০১২ সালে। ওই সম্মেলনে সভাপতি হন শুকুর আহমেদ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সিরাজুল ইসলাম। তিন বছরের কমিটির মেয়াদ থাকলেও চলেছে প্রায় আট বছর।

১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। ২০০৮ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে শ্রমিক লীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠনের মর্যাদা দেয় আওয়ামী লীগ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ