সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ নভেম্বর) মহাসড়কে দশমাইল-মাগুড়মারি চৌরাস্তা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি চৌরাস্তা এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাটি মোড় নিচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার পাঁচজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আমাদের ওপর চড়াও হন। ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের জন্য আমরা ঠিকমতো উদ্ধার কাজ করতে পারছি না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ