সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘সরকারি চাকরিতে ৭ লাখেরও বেশি নিয়োগ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সরকারের আগের দুই মেয়াদসহ (২০০৯ থেকে ২০১৮) চলতি মেয়াদের বর্তমান সময় পর্যন্ত সাত লাখেরও বেশি সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকা চিহ্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের গত দুই মেয়াদ থেকে এ পর্যন্ত ৭ লাখ ২৮ হাজার ৪৬ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে শূন্য পদ দ্রুত পূরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকারি অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে।

১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণির) পদগুলোতে মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থাগুলো জনবল নিয়োগ করে থাকে। শূন্য পদ দ্রুত পূরণ করতে তাদের অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ