সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বিভিন্ন বয়সী ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু।

আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৮-১৯’ এর ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘বর্তমান জরিপ অনুযায়ী দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত। এর মধ্যে ১৩ ভাগই হচ্ছে শিশু। দেশের ৯৪ ভাগের মত মানুষ মানসিক রোগে ভুগলেও তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসা নিতে চিকিৎসকদের কাছে যায় না।’

জাহিদ মালেক বলেন, চিকিৎসা না নেওয়ার ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটা ভবিষ্যত প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। কাজেই এখন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে সরকার দৈহিক স্বাস্থ্যের মতই সমান গুরুত্ব দিবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মোহিত কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশ্ব ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ