সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

আজাদী মার্চ: সরকার ও বিরোধী দলের আলোচনায় অগ্রগতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঞ্জাব বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহি বলেছেন, আজাদি মার্চ নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে।

গতকাল বুধবার জমিয়াত উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের সাথে তার বাসভবনে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পারভেজ এলাহী বলেন, ‘একাধিক প্রক্রিয়া’ একই সাথে চলছে। তবে যেকোনো অগ্রগতির জন্য ‘ধৈর্য ও কঠোর পরিশ্রম’ দরকার। তিনি ফজলুর রহমানকে সরকারের সাথে আলোচনার আহ্বান জানান।

এদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের সাথে আলোচনার অগ্রগতি পর্যালোচনা করতে বিরোধীদলের নেতারা দুপুরে জমিয়ত নেতা (জেইউআই-এফ) আকরাম দুরানির ইসলামাবাদে বাসায় বৈঠকে বসার কথা রয়েছে। 

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ