সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খোকার মৃত্যুতে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দলে। দলের জনপ্রিয় ও জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ দেশব্যাপী শোক দিবস পালনের পাশাপাশি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার ঢাকাসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা কালোব্যাজ ধারণ করবেন। একইসাথে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন শরীফ খতমের আয়োজন করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে নয়পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরহুম সাদেক হোসেন খোকার লাশ গ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর একইদিন (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাদেক হোসেন খোকার লাশ সর্বস্তরের জন সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ৩টায় নামাজে জানাজা হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে। সেখানে নামাজে জানাজা শেষে বৃহস্পতিবার বাদ আসর গোপীবাগ নিজ বাসা হয়ে ধুপখোলা মাঠে জানাজা শেষে জুরাইন গোরস্তানে নেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কাজী আবুল বাশার প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ