সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের লক্ষ্যে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন।

যুব মন্ত্রী মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজন এবং সম্পন্ন করার আহ্বান জানিয়ে ইজতেমা মুরব্বিদের উদ্দেশ্যে বলেন, সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোন বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ।

প্রতিমন্ত্রী রাসেল বলেন, বিবাদ-হানাহানি ইসলাম ধর্মে নেই। গতবারের মতো যাতে এবারও কোনো বিশৃঙ্খলা না ঘটে সে দিকে নজর রাখার জন্য দুইপক্ষের মুরুব্বীদের প্রতি তিনি আহ্বান জানান।

জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন,  টঙ্গি দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, শাইখুল হাদিস মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তাবলীগ জামাতের বিদ্যমান দুই পক্ষ আলাদাভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত হওয়ার পর এবারের বিশ্ব ইজতেমা আগামী ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি প্রথম পর্ব আলমী শূরার সাথীরা আয়োজন এবং সম্পন্ন করবে। এর পর ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ