সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ডিসিসি নির্বাচন নিয়ে ইসির বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ডিসিসি নির্বাচন, চট্টগ্রাম সিটি ভোট ছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কমিশন বৈঠকের এজেন্ডায় ডিসিসি ভোট রাখা হলেও তা মুলতবি করা হয়েছিল।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে অথবা ২০২০ সালের জানুয়ারির শুরু দিকে ডিসিসি নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে। আর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য ২০২০ সালের মার্চের কথা ভাবা হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ২০১৫ সালের ২৮ এপ্রিল এই তিন সিটির নির্বাচন একযোগে সম্পন্ন করা হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

এই হিসাবে ঢাকার দুই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে আসছে মধ্য নভেম্বরে। আর চট্টগ্রাম সিটি নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই তিন সিটি নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ