মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

অধ্যক্ষকে পুকুরে ফেলার ঘটনায় মামলা, আটক ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে টেনেহিঁচড়ে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ নিজে বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৫ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে অধ্যক্ষকে পানিতে ফেলে দেয়ার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত চেয়ে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করারও সিদ্ধান্ত হয়েছে।

শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রোববার সকালে নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহা. গোলাম মোস্তফা অধ্যক্ষের মামলা ও ২৫ শিক্ষার্থীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যক্ষ রাতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর রাতেই নগরীর বিভিন্ন ছাত্রাবাস থেকে ২৫ জনকে আটক করে থানায় নেয়া হয়েছে।

ওসি জানান, আটকদের সাথে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে। যাদের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের ছেড়ে দেয়া হবে। বাকিদের এ মামলায় গ্রেফতার দেখানো হবে। এরপর রোববারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তবে অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদকে প্রকাশ্যে লাঞ্ছনা এবং পুকুরের পানিতে ফেলে দেয়ার ঘটনায় নেতৃত্ব দানকারী পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক কামাল হোসেন সৌরভ ও তার সহযোগীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ জানান, সভায় পলিটেকনিকের অধ্যক্ষকে লাঞ্ছনা ও তাকে পুকুরের পানিতে ফেলে দেয়ার ঘটনা তদন্তের জন্য মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কুমার রায়কে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে ছাত্রলীগের আর কারও বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অভিযুক্ত শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভসহ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে ইনস্টিটিউট থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য কারিগরি বোর্ডের কাছে রোববার অফিস সময়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ