সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের জাজিউতা গ্রামের নিতাই দেবনাথের ছেলে হৃদয় দেবনাথ (২২), বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার আতাবুর মিয়ার ছেলে তানভীর আহমেদ (৭) ও লাখাই উপজেলার আমানউল্লাহপুর গ্রামের পাভেল মিয়ার ছেলে হুসাইন মিয়া (৩)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, বুধবার বিকেলে তানভীর আহমেদ স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় হবিগঞ্জগামী একটি মাইক্রোবাস তাকে রাস্তার পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, বুধবার রাত ৯টার দিকে চুনারুঘাট বাজারে একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয় দেবনাথ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপরজনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকটি জব্দ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ