সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সৌদিতে নারী কর্মী পাঠানো বন্ধ করবো না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে এখনই নারীকর্মী পাঠানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কর্মী ও অভিবাসন সংশ্লিষ্টরা। ধর্ষণসহ নানা নির্যাতনের শিকার হয়ে ফিরে আসছে তাদের বড় একটি অংশ। নির্যাতন সইতে না পেরে আত্মহত্যাও করছেন অনেকে।

তবে ফেরত আসা ও নির্যাতনের শিকার নারীর সংখ্যা তেমন একটা উল্লেখযোগ্য নয় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরবে নারীকর্মী পাঠানো বন্ধ করার কোনো পরিকল্পনা এখন নেই।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রনালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, নারীদের আমরা পেছনে ফেলে রাখতে চাই না। নারীরা সৌদি আরব যেতে চাইলে আমরা বাধা দেবো না। কারণ, আমাদের দেশে নারী-পুরুষ সমান।

সৌদিতে কাজ করতে গিয়ে নারীরা ধর্ষিত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, অন্দরমহলে যারা কাজ করে তারা অভিযোগ করলে আমরা সৌদি সরকারকে তা জানাই।

কিন্তু প্রায় সবাই অভিযোগটা সেখানে করেন না। আমরা সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তারা আইনগত ব্যবস্থা নেবে।

অভিযোগ করার মতো সুযোগ সেখানে সৌদিতে থাকে না সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এ তথ্য সত্য নয়।

সেখানে আমাদের সেফ হোম আছে, দূতাবাসের কর্মকর্তারা আছেন। সৌদি স্বীকার করেছে, কিছু কিছু ভিক্টিমাইজ হচ্ছে। তবে তা ব্যক্তি বিশেষের কারণে। সেদেশের সরকার তাদের ভিকটিম বানাচ্ছে না।

-এটি