সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৪ শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক নির্দিষ্ট হিসাবগুলোর তথ্য চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংকে।

দুদকের চাওয়া হিসাব বিবরণীর তালিকায় ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ও ব্যাংকের ঋণ খেলাপিদের নাম রয়েছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থায় অনিয়মের দায়ে অভিযুক্ত, ব্যবসা ও দুর্নীতির অভিযোগ রয়েছে এমন রাজনীতিক ব্যক্তিদের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, এখন পর্যন্ত এই ব্যাংক হিসাবগুলো দুর্নীতির অভিযোগে জব্দ করার নির্দেশ রয়েছে দুদকের।

এছাড়া চলমান ক্যাসিনো বাণিজ্যে জড়িতদের অবৈধ সম্পদ অর্জনের যে অনুসন্ধান চলছে তা পর্যালোচনার জন্যও এই তথ্য প্রয়োজন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের শুরু থেকে অনেক ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ ছিল দুদকের।

এর আগে, গত সোমবার জাতীয় সংসদের হুইপ শামসুল হত চৌধুরী, নুরুন্নবী চৌধুরী শাওনসহ অর্ধশতাধিক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ