সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভোলার ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভোলার বোরহানউদ্দিনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কেউ ছাড় পাবে না।’ তিনি বলেন, ‘বিএনপি বোরহানউদ্দিনের ঘটনার নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রধানমন্ত্রী বিএনপিকে কোনো ইস্যু তৈরির সুযোগ দেননি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।’

ওবায়দুল কাদের আজ বুধবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার ঈদগাহ মাঠে এক সূধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। আর যারা অন্দোলনে ব্যর্থ, দেশের ইতিহাস বলে তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। আন্দোলনে বিজয়ীরাই নির্বাচনে জয়ী হয়। বিএনপি ব্যর্থ হয়ে এখন বিভিন্ন ইস্যু খুঁজে বেড়ায়।’

তিনি বলেন, ‘বিএনপি নিরাপদ সড়ক আন্দোলনে ইস্যু খুঁজে ব্যর্থ হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ওপর ভর করেও ব্যর্থ হয়। বুয়েটের আবরার হত্যাকাণ্ড নিয়েও ইস্যু খোঁজার চেষ্টা করে বিফল হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অপরাধ অপকর্ম করলে আওয়ামী লীগ তার ঘরের লোকদেরও ছাড় দেয় না- এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। নুসরাত হত্যা মামলায় আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফাঁসির আদেশে দণ্ডিত হয়েছে। যেখানে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদক, দুর্নীতি, সন্ত্রাস সেখানেই প্রধানমন্ত্রীর অ্যাকশন। কাউকেই তিনি ছাড় দেবেন না।

দেশে চলমান শুদ্ধি অভিযান সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী লোক দেখানো অভিযান চালাচ্ছেন না। তিনি জনগণের চোখের-মনের ভাষা বুঝতে পারেন। তাই মানুষ যাদের কার্যকলাপে অসন্তোষ্ট, যাদের বিরুদ্ধে ক্ষোভ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন। অভিযানে টার্গেট যারা তারা শেখ হাসিনার নিজের ঘরের লোক।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভিপি প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যয়ে নব-নির্মিত চরফ্যাশন-বেতুয়া লঞ্চঘাট সড়কের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। বাসস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ