মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জীবন-মৃত্যু আল্লাহর হাতে: খালেদা প্রসঙ্গে মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং তিনি চিকিৎসায় সন্তুষ্ট।

এ কথা জানিয়ে কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড বলেছে, খালেদা জিয়ার জীবন অত্যন্ত সংকটাপন্ন এমন কোনো আশঙ্কা নেই। তবে জীবন-মৃত্যু আল্লাহর হাতে।

সোমবার দুপুরে রাজধানীর বিএসএমএমইউতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া এসব কথা জানান।

গত এপ্রিল থেকে বিএনপির চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য এক স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি হাসপাতালের কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষে চিকিৎসাধীন আছেন।

খালেদা জিয়া এ বছরের এপ্রিল থেকে বিএসএমএমইউতে ভর্তি আছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানান।

ভর্তি হওয়ার সময়েই খালেদা জিয়া ডায়াবেটিস, হাইপারটেনশন, বাতজ্বর, দাঁতসহ কিছু সমস্যা ছিল। ভর্তির সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে একটি স্থায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত তদারকি করা হয়। তাঁর ব্লাড পেশার, পালস ব্লাড সুগার প্রতিদিন মাপা হয়।

ইনসুলিন, ইনজেকশন নিয়মিত দেওয়া হয়। একদিন পর পর ফিজিওথেরাপি দেওয়া হয়। মেডিকেল বোর্ড একযোগে বা আলাদাভাবে ওনার চিকিৎসা তদারকি করে থাকে।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক আরো বলেন, একটি বিষয় আগে কখনোই বলতে চাইনি। কিন্তু বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করা দরকার। চিকিৎসকেরা খালেদা জিয়াকে সব সময় দেখার সুযোগ পান না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ