সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সহকর্মীর গুলিতে রাশিয়ায় ৮ রুশ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মানসিক বিকারগ্রস্ত’ এক সতীর্থের গুলিতে রাশিয়ার সেনাবাহিনীর আটজন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দেশটির দূর প্রাচ্যে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার একেবারে পূর্বের দিকের চিতা শহরের কাছে গরনি গ্রামে ৫৪১৬০ মিলিটারি ইউনিটে শুক্রবার এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় রামিল শামসুতদিনভ নামের একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।

ঘটনাটি এখন তদন্তাধীন। স্থানীয় সময় সোয়া ছয়টায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রান্স বৈকাল অঞ্চলে প্রহরার পালা পরিবর্তনের সময় এ গুলির ঘটনা ঘটে।

বাধ্যতামূলকভাবে সৈন্যদলে নিযুক্ত শামসুতদিনভের গুলিতে নিহত আটজনের মধ্যে দুজন অফিসার, ছয়জন সাধারণ সৈনিক। উপ-প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলোভের নেতৃত্বে বিশেষ একটি কমিশন ঘটনাস্থল পরিদর্শনে গেছে রাশিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

৫৪১৬০ মিলিটারি ইউনিটটি আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্রিগেডের সমন্বয়ে গঠিত। তাদের অধীনে রয়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্র।

রাশিয়ায় ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক। সাধারণত ১২ মাসের প্রশিক্ষণ নিয়ে থাকে তারা। পরবর্তীতে চাইলে সশস্ত্রবাহিনীতে পেশাদার সদস্য হিসেবেও থাকা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ