সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'প্রতিটি জেলায় অন্তত একটি বিষমুক্ত সবজির দোকান থাকতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কৃষি মন্ত্রণালয়ের সচিব মুহা. নাসিরুজ্জামান বলেছেন, দেশে এখন নিরাপদ বা বিষমুক্ত সবজির চাহিদা তৈরি হয়েছে। তাই প্রতিটি জেলার যে কোনো বাজারে বা স্থানে অন্তত একটি নিরাপদ বা বিষমুক্ত সবজির দোকান থাকতে হবে। নিরাপদ সবজির সার্টিফিকেট আমরা দেবো। এতে কৃষকের পাশাপাশি সাধারণ মানুষও লাভবান হবে।

শনিবার (২৬ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বারি-ব্রি-ডিএই-পিকেএসএফ সমঝোতা স্মারক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, বাজার জাত করার আগে প্রথমে পণ্যের ভ্যালু এ্যাড করতে হবে এবং তারপরে তা বাজারে নিয়ে আসতে হবে। এরপর ভোক্তারা তা কিনতে হবে। প্রত্যেক জেলায় অন্তত বাজার বা বাজারের বাইরে নিরাপদ সবজির দোকান থাকতে হবে।

‘অনেক জেলায় ইতোমধ্যে বিষমুক্ত সবজির বাজার তৈরি হয়েছে। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় একটি বিষমুক্ত সবজির বাজার স্থাপনের চিন্তা করছি। পিকেএসএফ এর সহযোগিতায় আমরা এটা করতে পারবো বলে আমরা আশা করি’।

কৃষি সচিব মানসম্মত বীজ উৎপাদনের বিষয়ে বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের কাছে পৌছানো যাবে না। এরজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।

তিনি ফসলের জন্য ক্ষতিকর কীট-পতঙ্গ নিয়ন্ত্রণে প্রতিটি গ্রাম বা ইউনিয়নে একটা ‘বায়ো-ডাইভার্সিটি জোন’ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। এ কর্মশালার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে পিকেএসএফ-এর কার্যক্রমের সমন্বয় সাধিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ