সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

জাপান থেকে সিঙ্গাপুর পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপান ও সিঙ্গাপুরে আটদিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শুক্রবার বিকেলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট নন্বর-এসকিউ ৬৩১) রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) চেঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরে দুইদিনের যাত্রা বিরতি করবেন। এ সময় তিনি ইয়র্ক হোটেল সিঙ্গাপুরে অবস্থান করবেন। এরআগে রাষ্ট্রপতি সকাল ৯টায় (স্থানীয় সময়) জাপানের রাজধানী টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
রাষ্টপতি ২৭ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ