মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

৩ যুবলীগ নেতার ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগ নেতা আব্দুল মালেক মিয়া, মনি রহমান এবং এনামুল হক আরমানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত অর্থাৎ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২২ অক্টোবর) আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১১৬ ধারার ক্ষমতাবলে এনবিআর এ আদেশ দিয়েছে।

ব্যাংকগুলোর কাছে এনবিআরের পাঠানো চিঠিতে আব্দুল মালেক মিয়া এবং মনি রহমানের (মনির বর্তমান ঠিকানা- বাড়ি নম্বর: বি-৪, হাউজ নম্বর: ৭/৩, আওরঙ্গজেব রোড মোহামদপুর, ঢাকা-১২০৭) ব্যাংক হিসাব থেকে কোনো টাকা উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা স্থগিত করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের (বাবা রফিকুল ইসলাম, বর্তমান ঠিকানা ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স ৭৩, কাকরাইল, ঢাকা) ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) যুবলীগের সদ্যবিদায়ী চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ২০ নেতার ব্যাংক হিসাব জব্দ করে এনবিআর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ