মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার পুলিশ সুপার এ ঘটনায় ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে কোনো একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়রি করেন, যার নম্বর ৯৯৩, তারিখ ২২/১০/১৯।

তবে কে বা কারা তার আইডি হ্যাক করেছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিটি উদ্ধারের চেষ্টা ও বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ