সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভোলার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় দি নিউ নেশনের খুলনা ব্যুরো প্রধান মুনীর উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে এই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সাংবাদিক মুনীর উদ্দিনের সহকর্মীরা জানান, গত রোববার রাতে মুনীর উদ্দিনকে নগরীর দোলখোলা এলাকার নিজ বাড়ি থেকে আটক করে খুলনা থানা পুলিশ। এরপর সোমবার দুপুরে তার বিরুদ্ধে খুলনা থানার এসআই মুহা. শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

সাংবাদিক মুনীর উদ্দিন আহমেদ খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ভোলার সাম্প্রতিক ঘটনা নিয়ে মুনীর উদ্দিন ফেসবুকে উস্কানিমূলক একাধিক পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি বিভিন্ন সময় ফেসবুকে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও আপত্তিকর পোস্ট দিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ