মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জোহরের পর হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ (মঙ্গলবার) জোহরের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ভোলায় আল্লাহ ও রাসূল সা. কে নিয়ে এক হিন্দু যুবকের কটুক্তি এবং এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যু ও আরো শতাধিক মুসল্লি আহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হবে।

এর আগে গতকাল সোমবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রতিটি জেলা শহর থেকে এ কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।

এ বিক্ষোভ মিছিলে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ