সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চে যেসব বিরোধী দল অংশ নিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি, কওমি ওয়াতন পার্টি, পাখতুনখাওয়া মিল্লি আওয়ামি পার্টি, আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বড় বড় রাজনৈতিক দলগুলো জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আজাদি মার্চে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭ মার্চ ইসলামাবাদে ওই আজাদি মার্চের ডাক দেয়া হয়েছে।

শনিবার জমিয়তে উলামার প্রাদেশিক সচিবালয়ে একটি বহুদলীয় সম্মেলনে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজাদি মার্চে সভাপতিত্ব করবেন জেইউআই-এফ দলের প্রাদেশিক প্রধান মাওলানা আত্তাউর রেহমান।

সম্মেলনে অংশগ্রহণকারী দলগুলো আজাদি মার্চের জন্য একটি যৌথ কৌশলপত্র চূড়ান্ত করেছে।

দক্ষিণাঞ্চলীয় জেলা খাইবার পাখতুনখাওয়া থেকে মিছিল নিয়ে ইসলামাবাদ হয়ে ৩১ অক্টোবর খোহাত-ফাতেহ জং সড়কে পৌঁছাবে।

একই সময় পেশওয়ার, মালাকান্দ, মার্দান ও হাজার বিভাগের মিছিল পাঞ্জাব হয়ে গ্রান্ড ট্রাংক রোডে গিয়ে থামবে।

এদিকে আইন ও শৃঙ্খলা নিয়ে প্রাদেশিক সরকার আট সদস্যের একটি মন্ত্রীসভার কমিটি গঠন করেছে।

বিক্ষোভ থেকে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা থেকে মন্ত্রীসভার একটি কমিটি গঠন করেছে দেশটির সরকার।

আইনমন্ত্রী সুলতান মোহাম্মদ খানকে প্রধান করে স্থানীয় সরকার মন্ত্রী শাহরাম তারাকেই, যোগাযোগ ও পূর্তমন্ত্রী আখবার আইয়ুব, তথ্য মন্ত্রী শওকত আলী ইউসুফজাইও রয়েছেন।

সূত্র: দ্যা ডন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ