সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ভোলায় হতাহতের ঘটনায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহ ও মহানবি সা. কে কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহান উদ্দিনে মুসল্লিদের প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও শতাধীক আহতের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, মুসল্লিদের উপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ ও হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। ভোলার মাটি আজ নবী প্রেমিক তাওহিদী জনতার রক্তে রঞ্জিত। ভোলায় মুসল্লিদের বুকে গুলি চালিয়ে পুলিশ লাখো কোটি তাওহিদী জনতার বুকে রক্তক্ষরণ সৃষ্টি করেছে।

পুলিশ কাকে খুশী করার হয়ে জন্যে বিক্ষুব্ধ মুসল্লিদের গুলি করেছে তা পরিস্কার করতে হবে। মুসল্লিদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হতাহতের দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।

বিবৃতিতে নেতৃদ্বয় ভোলার বোরহান উদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, গুলিবর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আহত মুসল্লিদের যথাযথ ও উন্নত চিকিৎসার দাবি জানান।

একই সাথে আল্লাহ ও মহানবী সা. কে কটুক্তিকারী সংখ্যালঘু যুবকেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

-এটি