মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নবীপ্রেমিদের উপর পুলিশের গুলি বর্ষণ নিন্দনীয়: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার বোরহানুদ্দিনে ফেসবুক মেসেঞ্জারে মহানবী সা. ও আল্লাহ তায়া’লাকে নিয়ে কটূক্তিকারী হিন্দু বিপ্লব চন্দ্র শুভ'র সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ রোববার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,৯০% মুসলিম অধ্যুষিত দেশে মহান আল্লাহ তায়া’লা ও আমাদের কলিজার টুকরা বিশ্বনবী সা.কে নিয়ে কটুক্তি করবে তা কখনো মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের মাধ্যমে নিজের দাবী- দাওয়া পেশ করা এবং দোষীদের বিচার চাওয়া নাগরিক অধিকার।

শান্তিপূর্ণ মিছিলে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে।নবীপ্রেমিকদের শরীর থেকে রক্ত ঝরবে তা দেশের কেহ মেনে নেবে না।

আল্লামা বাবুনগরী আরো বলেন,আমরা বিশ্বনবী সা.কে নিজেদের প্রাণের চাইতেও বেশী মুহাব্বাত করি।নবীর সা.এর ইজ্জত রক্ষায় লক্ষ কোটি তৌহিদী জনতা জান দিতে প্রস্তুত।

শাহবাগে নাস্তিক মুরতাদরা যখন বিশ্বনবীর শানে কটুক্তি করেছিল তখন কেবলমাত্র নবী সা.এর ইজ্জত রক্ষার জন্য আমরা লাখো মুমিন শাপলা চত্বরে উপস্থিত হয়েছিলাম। বিশ্বনবীর ইজ্জত রক্ষায় প্রয়োজনে আবারো শাপলা চত্বর কায়েম করা হবে।

হুশিয়ারী উচ্চারণ করে হেফাজত মহাসচিব বলেন,ভোলায় নবীপ্রেমিক শহীদদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে।

অনতিবিলম্বে কটূক্তিকারী কুখ্যাত সেই বিপ্লব চন্দ্র শুভ'র সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।এবং হতাহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীপ্রেমিকদের ওপর গুলিকারী অভিযুক্ত সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আল্লামা জুনায়েদ বাবুনগরী,পুলিশের গুলিতে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এ ঘটনার বিচার দাবী করে বলেন,দ্রুত সময়ে মধ্যে সুষ্ঠু বিচার না হলে বিশ্বনবীর ইজ্জত রক্ষায় দেশের কোটি কোটি নবীপ্রেমিক তৌহিদী জনতা নাস্তিক মুরতাদদের বিরোদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ