সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঝিনাইদহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ৩ নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রর তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরও নয়জন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৩৫)। তবে অপর দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন শহরের ব্যাপারি পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, কাঞ্চননগর এলাকার আবির হোসেন, লাউদিয়া এলাকার রাজা মন্ডল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলীসহ আরও দুইজন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহী মাহেন্দ্রটি কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে লাউদিয়া নমক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রের যাত্রী পলি খাতুন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ