সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সীমান্তে বিএসএফ জওয়ান নিহত, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সীমান্তে এসে ইলিশ ধরার সময় ভারতীয় জেলেকে আটক করাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফের গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ।

বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান কামাল বলেন, আমি এ তথ্য জানতে পেরেছি বিজিবির মাধ্যমে। এ সময় কয়েকজনকে আটক করলে তারমধ্যে একজন বিএসএফ জওয়ানও ছিল। তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করার কথা জানালে তারা পালানোর চেষ্টা করে এবং ওপেন ফায়ার করে। তখন আমাদের সীমান্তরক্ষী বাহিনীও পাল্টা গুলি ছুঁড়লে তাতে অনাকাঙ্ক্ষিতভাবে এক বিএসএফ জওয়ান নিহত হয়।

এটিকে অনভিপ্রেত ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তাই এ ধরনের ঘটনা ঘটলে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে এগুলো সমাধান করি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ