সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

'দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কোন চুক্তি দেশবাসি মানবে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হলে সে চুক্তি দেশপ্রেমিক ঈমানদার জনতা মানবে না।

মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখা আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ভারতের সাথে সম্প্রতি সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি বাতিল দাবি করে বলেন, ভারত বাংলাদেশের বন্ধুরাষ্ট্র দাবি করলেও মূলত বাংলাদেশকে কোনভাবেই মেনে নিতে পারছে না ভারত। এ কারণেই তিস্তা চুক্তির সমাধান করছে না। সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিককে নির্যাতন ও হত্যা করছে।

তিনি আরও বলেন, সম্প্রতি আখাউড়া সীমান্তে র‌্যাবের তিনজনকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতন করে কাদামাটিতে গড়াগড়ি করতে বাধ্যসহ বিভিন্ন নির্যাতন করেছে। এ নির্যাতন পুরো বাংলাদেশকে ও দেশের পতাকাকে অবমাননার শামিল। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কোনভাবেই এধরণের অবমাননা সহ্য করা যায় না।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল ছাত্রনেতা মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ।

-এএ