সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

১২ দল মিলে ‌‌‌‌'ভাসানী ঐক্যজোট'-এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের অবিসংবাদিত রাজনীতিবিদ মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে এমন সমমনা ১২টি দল নিয়ে একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) ‌'ভাসানী ঐক্যজোট' নামে নতুন এই জোটটি পথচলা শুরু করল। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দিয়ে জানানো হয়, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করাই এই জোটের উদ্দেশ্য।

জোটে থাকা ১২টি দল- ন্যাপ ভাসানী, জাতীয় উন্নয়ন পার্টি, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, আমজনতা পার্টি, কৃষক শ্রমিক পার্টি, জাতীয় ইসলামিক লীগ, আওয়ামী পার্টি বাংলাদেশ, কাজী আরেফ ফাউন্ডেশন, বাংলাদেশ আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), মানব উন্নয়ন পার্টি এবং তফসিল জাতীয় ফেডারেশন।

জোটের ১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বঙ্গদ্বীপ এমএ ভাসানী আর সদস্য সচিব মাহাবুব উদ্দিন খোকন। মুখপাত্র হিসেবে রয়েছেন আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, দেশে বিদ্যমান ঘুষ-দুর্নীতি এবং পেশি শক্তির কারণে রাজনীতি কলুষিত হয়ে গেছে। টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্য বেপরোয়া আকার ধারণ করেছে। এককথায় বিনা পরিশ্রমে রাজনীতির লেবাস পড়ে মানুষ জীবন-জীবিকা চালাতে চায়। এর উত্তরণের জন্যই দেশপ্রেমিক বিবেকবানদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে।’

আরএম/