মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

আবরার হত্যার আগে বুয়েট ভিসি-আইজিপির সাক্ষাৎ, যা বলছে পুলিশ সদর দপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  বুয়েটের ভিসির সঙ্গে আইজিপির সাক্ষাৎ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তর ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আবরার হত্যার ১০-১৫ দিন আগে ভিসির সঙ্গে আইজিপির সাক্ষাতের যে বিভ্রান্তিকর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে তা নাকচ করা হয়।

বিবৃতিতে বলা হয় ‘আইজিপি’র সাথে বুয়েটের ভিসি মহোদয়ের সৌজন্য সাক্ষাত সংক্রান্তে বেসরকারি টিভি চ্যানেল সময় টিভিতে প্রচারিত সংবাদটি আমাদের দৃষ্টিতে এসেছে। বর্তমান পরিস্থিতিতে আইজিপির সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করায় জনমনে একটি ভুল বা অসম্পূর্ণ বার্তা যেতে পারে। তাই, যে কোনো অস্পষ্টতা বা ভুল ধারণা এড়াতে এ বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরা যৌক্তিক মনে করছি।

প্রচারিত সংবাদে দেখা যায়, মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকালে ভিসি মহোদয় বলেছেন, আবরার হত্যার ১০-১৫ দিন পূর্বে তিনি আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাত করেছেন। কিন্তু, প্রকৃতপক্ষে ভিসি মহোদয় আইজিপির সাথে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন গত ২৮ জুলাই ২০১৯ খ্রিঃ বিকাল ৩ টায়। এটি ছিল কেবলই একটি সৌজন্য সাক্ষাত। ভিসি মহোদয়ের দীর্ঘ শিক্ষকতা ক্যারিয়ারের নানা অভিজ্ঞতার পাশাপাশি আলাপচারিতায় উঠে এসেছে বুয়েটের ভিসি হিসেবে তার নানা অভিজ্ঞতার কথাও।

আলোচনাকালে আইজিপি ভিসি মহোদয়কে তার দায়িত্ব পালনে সব ধরণের আইনি সহায়তা দেয়ার আশ্বাস প্রদান করেন। এই পর্যায়ে, ভিসি মহোদয় বুয়েট সংলগ্ন পলাশী বাজারে একটি স্থাপনা নির্মাণকাজে কোন একটি পক্ষের বাধার কথা উল্লেখ করলে আইজিপি তাকে সহায়তার আশ্বাস দিয়ে ডিসি লালবাগকে এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার নির্দেশ দেন।

এই সৌজন্য সাক্ষাতের কোনো পর্যায়েই বর্তমানে উদ্ভুত পরিস্থিতির কোন বিষয়ই আলোচনা হয়নি। এটি ছিল শুধুই একটি অনাড়ম্বর সৌজন্য সাক্ষাত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ