সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

৮ উপজেলা, ২ পৌরসভা ও ১৪ ইউনিয়ন পরিষদে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের আট উপজেলা, দুই পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আট উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। এ ছাড়া তিনটি ইউপি, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডেও ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

সকালে ভোটগ্রহণ শুরুর পর কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যে আট উপজেলায় ভোট: বরিশালের মেহেন্দীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।

যে দুই পৌরসভায় ভোট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভায় সোমবার ভোটগ্রহণ করা হচ্ছে। এ দুটি পৌরসভাতেই ভোট নেওয়া হচ্ছে ইভিএমে।

যে ১৪ ইউনিয়নে ভোট: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

আরএম/