সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ বলেছেন, ছাত্র জীবনে ভালো রেজাল্ট করতে পারেনি। তবে ছয় দফাসহ দেশের প্রতিটি ছাত্র আন্দোলনের সময় তাদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি।

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে মনোযোগ দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন। পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন।

গতকাল শনিবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আব্দুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে মিঠামইন-ইটনা ও অষ্টগ্রাম উপজেলার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি হাওড়ে ঝরেপড়া ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের মানন্নোয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যে কোনো নিয়োগ পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে প্রিলিতেই শিক্ষার্থীরা অকৃতকার্য হয়ে পড়ে। এ ক্ষেত্রে শহরের ছেলেমেয়েদের তুলনায় হাওড়াঞ্চলের শিক্ষার্থীরাই বেশি। এ জন্য তিনি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদেরকে আরও বেশি মনোযোগী দৃষ্টি রাখতে বলেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ