সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঢাকায় আনা হয়েছে মাশরাফির বাবাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আকাশপথে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় তাকে।

গোলাম মুর্তজাকে ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু। তিনি জানান, বর্তমানে অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাশরাফির বাবা। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক মাশরাফির বাড়িতে যান। পরে অবস্থার অবনতি হলে যশোর সিএমএইচে পাঠানো হয় তাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ