সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (২৬) এবং মাসুদ আলম (২২)।

শনিবার রাতে উপজলোর কুমিরা এলাকায় ‘ও ডব্লিউ’ শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নওগাঁ জেলার ও মাসুদ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার।

শিপ ইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, রাত ১০টার দিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতল মর্গে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ