মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দাবি আদায়ে ষষ্ঠ দিনেও আন্দোলনে বুয়েটিয়ানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাবি-দাওয়া আদায়ে ষষ্ঠ দিনেও আন্দোলনে নেমেছেন বুয়েটিয়ানরা। শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই’, ‘খুনিদের ঠিকানা এই বুয়েটে হবে না’, ‘এক আবরার কবরে লাখো আবরার বাইরে’, ‘শিক্ষা-সন্ত্রাস এক সাথে চলে ন ‘,- এমন নানা স্লোগানে শহীদ মিনার এলাকা কম্পিত হয়ে উঠছে।

শনিবার সকাল থেকে বুয়েট প্রশাসন ও একাডেমিক ভবনগুলোয় তালা খোলা হয়েছে। একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা শহীদ মিনারে সমবেত হয়ে বিক্ষোভ করছেন। শিক্ষার্থীদের অনুপস্থিতে একাডেমিক ভবনগুলোয় সুনসান নীরবতা বিরাজ করছে।

আন্দোলনকারীরা বলছেন, বুয়েট ভিসি এর আগেও আমাদের বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে দাবি মেনে নিয়েছে বলে আশ্বাস দিয়েছিলেন। সেসব দাবি আজো বাস্তবায়ন হয়নি। আমরা তার কথার ওপর আস্থা রাখছি না। সামনে যেহেতু ভর্তি পরীক্ষা, তাই দ্রুততার সঙ্গে আমাদের পাঁচটি দাবি বাস্তবায়নের শর্ত জুড়ে দেয়া হয়েছে।’

‘গতকাল ভিসি স্যারের সঙ্গে বৈঠকের পর আমরা আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। এই পাঁচটি দাবি বাস্তবায়ন করা হলে আমরা ভর্তি পরীক্ষা আয়োজন করতে দেব। এর আগ পর্যন্ত ভর্তি পরীক্ষা আয়োজন করতে দেয়া হবে না।’

তারা আরও বলেন, ‘আমরা যে পাঁচটি দাবি দাবি উল্লেখ করেছি, ভিসি চাইলে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করতে পারেন। এসব দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত নতুন করে বুয়েটে ভর্তি পরীক্ষা আয়োজন করার পরিস্থিতি তৈরি হয়নি।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ