সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ছাত্র রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি: ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র রাজনীতি নয়, বরং এর নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলা বিভিন্ন দলের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ভিপি নুর বলেন, দলীয় লেজুড়বৃত্তির কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির এ অবস্থা। পাশাপাশি হল প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণেও এ বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নিজেদের স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ-এর ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নিজ হলে পিটিয়ে হত্যা করাকে কেন্দ্র করে এসব দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ অতীতের সকল ছাত্র হত্যার বিচার সম্পাদন, সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন, গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে হলে হলে গেস্টরুম, গণরুম ও ছাত্র সংগঠনের দখলদারিত্ব বন্ধ করে প্রশাসনের মাধ্যমে প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীদের সিট বণ্টন, ভারতের সঙ্গে করা সকল ধরনের স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ও শিক্ষার্থীবান্ধব প্রশাসন নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ব্যাক্তিদের নিয়োগ দেয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ