শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী

বুয়েট শিক্ষার্থীরা গণমাধ্যম ছাড়া বৈঠকে বসছেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে গণমাধ্যম ছাড়া বৈঠকে না বসার বিষয়ে সম্মত হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছে।

জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) দিনভর এ বৈঠক নিয়ে ভিসির ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। শেষ পর্যন্ত গণমাধ্যম ছাড়া মিটিংয়ে অংশ নিতে রাজি হয়নি শিক্ষার্থীরা। এছাড়া, আন্দোলনে সমর্থন দেয়া শিক্ষক সমিতির নেতাদের বৈঠকে ডাকা হয়নি।

এদিকে, শুক্রবার দুপুরের মধ্যে দেখা না দিলে এবং ১০ দফা দাবির কয়েকটির বিষয়ে বিকালের মধ্যে আশ্বস্ত না করলে বুয়েটের সব ভবনে তালা দেয়ার হুমকি দিয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই হুমকির মুখে অবশেষে শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট উপাচার্য আলোচনায় বসছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকাল ৫টায় বুয়েটের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ড. মিজানুর রহমান বলেন, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়। এটার বিষয়ে সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ