সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে বসছেন বুয়েট উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আলোচনায় বসার প্রস্তাব পাঠিয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় শিক্ষার্থীদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে উপাচার্যের ব্যক্তিগত সচিব কামরুল হাসান জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে কথা বলার জন্য শুক্রবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা।

এই সময়ের মধ্যে উপাচার্য এসে দেখা না করলে বুয়েটের সব ভবনে তালা মেরে দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা। এরপর ভিসি ড. সাইফুল ইসলাম এর পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বুয়েটের ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি দাওয়া ও বিভিন্ন প্রশ্নের জবাব দিতে শুক্রবার বিকেল ৫টায় তাদের সঙ্গে বৈঠক করার প্রস্তাব পাঠানো হয়েছে। বুয়েটের একজন শিক্ষকের মাধ্যমে এ প্রস্তাব শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীদের সামনে এসে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন ভিসি। ওই দিন তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা তালাবদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা।

পরদিন কুষ্টিয়ায় আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেও এলাকাবাসীর প্রতিবাদের মুখে অধ্যাপক সাইফুলকে ফিরে আসতে হয়।

এদিকে দায়িত্বে ব্যর্থতার জন্য উপাচার্যের পদত্যাগ চেয়ে আসছে বুয়েট শিক্ষক সমিতি এবং বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ