সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

পাগলা মিজানের বাসায় ৮ কোটি টাকার নগদ-চেক ও অস্ত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসায় ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক, ১ কোটি টাকার এফডিআর, নগদ ২ লাখ টাকা ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে ঢাকার মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসায় অভিযানটি চালানো হয়।

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ভারতে পালানোর সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মিজানকে আটক করা হয়। এ সময় তার থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২ লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। আর তার বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক, ১ কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বাসা থেকে ৬৮ লাখ টাকা তোলার ডকুমেন্টস পাওয়া গেছে। সেই টাকার সন্ধানে তার বাসায় তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। মোহাম্মদপুরবাসী তাকে চেনেন ‘পাগলা মিজান’ হিসেবে।

কথিত আছে, মিজান ১৯৭৫ সালে খামারবাড়ী খেজুরবাগান এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়ায় মসজিদের পাশে পুকুরে নেমে পড়েন। পুকুরে প্রায় ৪-৫ ঘণ্টা ছিলেন। পরে গ্রেপ্তার এড়াতে পরনের পোশাক খুলে রেখে পাগল বেশে তিনি পুকুর থেকে উঠে আসেন। পুলিশ তাকে পাগল বলে ছেড়ে দেয়। সেই থেকে তার নাম ‘পাগলা মিজান’।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ