সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার বেলা ১০ টা ৪০ মিনিটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে ফুসফুসের অসুস্থতায় ভুগছিলেন। ভারতে এর চিকিৎসা চলছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি হেমায়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মরহুমের জানাজা কখন অনুষ্ঠিত হবে তা এখনো জানা যায়নি।

রাজনৈতিক জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন তিনি। তার মৃত্যুতে দেশ,জাতি ও দলের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন মুফতি হেমায়াতুল্লাহ।

এটিএম হেমায়েত উদ্দিন সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ