সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আবরারকে নয়, গোটা বাংলাদেশকে হত্যা করা হয়েছে: শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মদ-জুয়া, খুন, সন্ত্রাস বন্ধের দাবি ও আবরার হত্যার প্রতিবাদসহ ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ  ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের পক্ষে কথা বলার কারণে আবরারকে হত্যা করা হয়েছে, তার স্ট্যাটাসে দেশ বিরোধী কোনকিছু ছিল না। আসলে আবরারকে হত্যা করা হয়নি বরং গোটা বাংলাদেশ, বাংলাদেশের পতাকাকে হত্যা করা হয়েছে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আবরার ফাহাদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আগামী ১৫ দিনের মধ্যে বিশেষ ট্রাইবুন্যালে আবরার হত্যার বিচারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের  যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, শেখ বারী মাসউদসহ দলের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ