শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী

৩ মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ওয়াসার তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প তিনটি হলো- পদ্মা-যশলদিয়া প্রকল্প, সাভার উপজেলার তেঁতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েল ফিল্ড নির্মাণ (১ম পর্ব) ও সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (গন্ধর্বপুর)।

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেন।

নগরবাসীর জন্য পানি সুবিধা বাড়াতে ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পানির চাহিদা মেটাতে মাটির ওপরে পানির বিভিন্ন উৎস ও বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের চেষ্টা বাড়াচ্ছি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা হয়। তাছাড়া আমরা সব বিভাগীয় শহর, জেলা-উপজেলা পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করছি। একেবারে ইউনিয়ন পর্যন্ত এটা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। তবে দূষণ একটা সমস্যা। আমরা দূষণ প্রতিরোধ এবং নদীগুলোর নাব্য বাড়ানোর চেষ্টা করছি। এসডিজি’র (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) ষষ্ঠ লক্ষ্যমাত্রা ও আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও সবার জন্য সুপেয় পানির কথা বলা হয়েছে। ডেল্টা প্ল্যান ২০৩০-এও এটা আছে। রাজধানীর চারপাশে নতুন জলাধার তৈরি করা হচ্ছে।

এসময় তিনি সবাইকে ওয়াসার পানি ব্যবহারে অপচয় রোধ ও ওয়াসার সহযোগিতা করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আর প্রকল্পের তিনটি এলাকায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ ওয়াসার কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ