সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সিরিয়ায় তুর্কি হামলা নিয়ে ক্ষোভ ঝাড়লেন পম্পেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় হামলার জন্য তুরস্ককে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

পম্পেও বলেন, মার্কিন বাহিনীকে সিরিয়া থেকে প্রত্যাহারে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছি।

তিনি আরও যোগ করেন, তুরস্কের হামলার জন্য অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে এবং দেশটির দক্ষিণে একটি সন্ত্রাসবাদী হুমকি রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তুরস্ককে আক্রমণ চালানোর জন্য অনুমতি দিয়েছে বলে যে কথা জানানো হয়েছে তা একেবারেই মিথ্যা।

সিরিয়ায় কুর্দি বাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলে তুরস্কের বিমান হামলার প্রতিক্রিয়ায় এসব কথা বললেন পম্পেও।

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে এ অভিযান চালানো হচ্ছে। কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রিত অঞ্চলকে একটি নিরাপদ অঞ্চল করার পরিকল্পনা করছে তুর্কি বাহিনী, যেখানে সিরিয়ান শরণার্থীরা থাকতে পারবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ