সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

তুর্কি সেনাবাহিনীর সফলতার জন্য বিভিন্ন দেশের মসজিদে দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় ফুরাত নদীর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হটিয়ে নতুন করে শান্তি প্রতিষ্ঠা মিশনে অংশ নিয়েছে তুর্কি সেনাবাহিনী। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সাহায্য চেয়ে তুরস্কসহ উত্তর ম্যাসোডোনিয়া ও সেনেগালের একাধিক মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় আজ।

বৃহস্পতিবার বাদ ফজর মসজিদগুলোতে সূরা ফাতাহ ও মাসনুন দোয়া-দরূদ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দোয়ার আয়োজন করে তুর্কী ধর্ম মন্ত্রণালয়। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়েনি শাফাক-এর খবর।

খবরে বলা হয়, তুর্কি ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্ব সহকারে এই অনুষ্ঠান পরিচালনা করে। তুরস্কের অন্তত ৮১ টি শহরের কয়েকশো মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানী আঙ্কারার হাজি বাইরাম ওয়ালি মসজিদ অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন তুর্কি সংসদ-নেতা মুস্তফা শানতুব এবং ধর্মীয় বিষয়ক প্রধান উপদেষ্টা আলি আরবাশসহ আরও অনেকে।

ইয়েনি শাফাক আল আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ