সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দলের বর্ধিত সভায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এমতাবস্থায় উচ্ছৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার আশপাশের বাজারগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম এ আদেশ জারি করেন। তিনি মুঠোফোনে বলেন, উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময় হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়। আবার মঙ্গলবার ফাঁকা পদগুলোতে নিয়ম বহির্ভূতভাবে ১৭ জন অন্তর্ভুক্ত করা হয়।

কমিটিতে নতুন করে যাদের অন্তর্ভুক্ত করা হয় তারা হলেন সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন ও অ্যাড. মাহাবুব, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক জামিন এবং সদস্য রয়েল, জহুরুল, জাহাঙ্গীর, সুলতান, ইসাহাক, পাভেল, মুনসেফ, মানিক, বক্কর, জাহাঙ্গীর, জামাল, শিখা রহমান ও রেজাউল।

উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সদস্য জানিয়েছে, গতকাল নতুন সদস্যদের অন্তর্ভুক্তি করার পর ‘হরিপুর উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে করে বিক্ষুব্ধ হন অন্যান্য নেতাকর্মীরা।

হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ১৭ জন সদস্য অর্ন্তভুক্ত করায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়। এ সময় দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দুগ্রুপের সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, উপজেলা আওয়ামী লীগের কমিটিতে কয়েকজনকে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে বর্ধিত সভায় সংঘর্ষ বাধলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ