সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

জুমায় মুসল্লিদের কাছে আবরারের জন্য দোয়া চাইলেন আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, বুয়েটের মতো দেশসেরা প্রতিষ্ঠানে সংঘটিত এ নিষ্ঠুর হত্যাকাণ্ড দেশের সর্বস্তরের মানুষের মনে আঘাত করেছে।

আজ (১০ অক্টোবর) বৃস্পতিবার দুপুর ১২টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আল্লামা কাসেমী দেশের সকল খতিব, ইমামসহ সকল মুসলমানদের প্রতি শুক্রবার জুমার পর আবরার ফাহাদের রূহের মাগফিরাত ও জান্নাতের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে সম্পাদিত সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

আল্লামা কাসেমী বলেন, এসব চুক্তি ও সমঝোতা স্মারক দেশেরস্বার্থ বিরোধী। এ চুক্তির মাধ্যমে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের সকল চাওয়া-পাওয়া পূরণ করা হয়েছে। এসব চুক্তি বাস্তবায়ন হলে দেশ বহুমুখী ক্ষতির সম্মুখীন হবে। এসব চুক্তি দেশের জনগণ কখনোই মেনে নিবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভূঁইয়া, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নাজমুল হাসান, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, কেন্দ্রীয় নেতা মাওলানা মুহিউদ্দীন মাসুম, মাওলানা মুনির আহমদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ