সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

খুলনায় মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় অতিরিক্ত মদ্যপানে এক নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮-এ। বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়সহ বিভিন্ন স্থানে এদের মৃত্যু হয়।

মৃতরা হলেন নগরীর গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯) ও তাপস দাস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), গ্লাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সজল শীল (২৬), নগরীর রায়পাড়া ক্রসরোডের বিমল শীলের ছেলে অমিত শীল (৪০) এবং রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পরিমল দাস (৩০) ও তার ভাতিজা দীপ্ত দাস (২২) এবং একই গ্রামের প্রবাসী সমীর বিশ্বাসের স্ত্রী ইন্দ্রানী বিশ্বাস (২৫)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর, ডা. ওমর ফারুক ও ডা. মনোয়ার বলেন, বুধবার সকাল থেকে তারা কর্তব্যরত থাকা অবস্থায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে ৫ ব্যক্তি হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অমিত শীল মারা যান। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. খালেদ মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া সন্ধ্যার দিকে গৃহবধূ ইন্দ্রানী বিশ্বাস, পরিমল দাস ও তার তার ভাতিজা দীপ্ত দাস মারা যান। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। চিকিৎসকরা জানান, অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে ওই ব্যক্তিরা অতিরিক্ত মদ্যপান করেন। এতেই তাদের মৃত্যু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ